শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ফেনীতে বিএনপি নেতা সেন্টুকে গ্রেফতারের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামাল উদ্দিন সেন্টুর স্ত্রী নাছরিন আক্তার জানান, তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

ফেনী সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

জামাল উদ্দিন সেন্টুকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মো. আকবর হোসেন। তিনি বলেন, মামলা নেই তবুও পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও কামনা করেন তারা।

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ