শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাহিন্দ্র চালক শামছুল হক ও তার সহকারী শ্যামল।

দুর্ঘটনায় আহতরা হলেন- ঘাটাইল উপজেলার বগা গ্রামের মনির হোসেনের স্ত্রী রিনা বেগম, রতনবরিষ গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী রহিমা বেগম, গর্জনা গ্রামের চায়না বেগম, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আফজাল হোসেন ও ঝুনকাইল গ্রামের শামছুল হক।

পুলিশের সূত্র থেকে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি নিউ সোলা পরিবহনের বাস ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়িতে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক শামছুল হক ও তার সহকারী শ্যামল নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল হক এ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

মঈন খানের নির্বাচন প্রচারণায় হামলা-গুলিতে আহত ৫০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ