শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চাঁদপুরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক ব্যক্তি। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসি।

নিহতদেরকে সোমবার ভোর ৫টার দিকে  উদ্ধার করা হয় চাঁদপুর সদর উপজেলার দেবপুর গ্রামের মৌলভীবাড়ি থেকে। নিহতরা হলেন-স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)।

জানা যায়, মাইনুদ্দিন সর্দার একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন। গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ফিরে স্ত্রী ও মেয়েদের  দেবপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিমউদ্দীন বলেন, রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে মাইনুদ্দিন প্রথমে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে  মুখে বিষ ঢেলে দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগায়। সেই সাথে নিজেও আত্মহত্যা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আদিত্যন রাজেশ ১৩ বছর বয়সেই সফটওয়ার কোম্পানির মালিক

এএ