শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

গাজীপুরে শিশু রাকিন হত্যায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে মুক্তিপণের দাবিতে সাদমান ইকবাল রাকিনকে (১০) অপহরণের পর হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রোববার রাতে অভিযান চালিয়ে শ্রীপুরের ফাউগান গ্রাম থেকে দুই প্রতিবেশীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-রাকিনের শিক্ষক পারভেজ (১৮) ও ফয়সাল (১৬)।

র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মামুন বলেন, রাতে অভিযান চালিয়ে সাদমান ইকবাল রাকিন হত্যায় হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা রাকিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

৫ ডিসেম্বর মাগরিবের নামাজ পড়তে মসজিদের পথে বের হয় রাকিন। এর পর বাসায় না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এক ঘণ্টা পর তার বাবার মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

১১ ডিসেম্বর উপজেলার ফাউগান গ্রামের বাড়িসংলগ্ন বাঁশঝাড় থেকে উই শিশুর লাশ উদ্ধার করা হয়। রাকিন ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর জেলা পরিষদের কার্যসহকারী শামীম ইকবালের ছেলে। সে স্থানীয় সরকারি বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাবা শামীম ইকবাল জানান, প্রায় ৬ মাস আগে তার স্ত্রীর ব্যবহার করা একটি মোবাইল সেট সিমসহ হারিয়ে যায়। কিন্তু এ বিষয়ে তিনি থানায় জিডি করেননি। ওই নাম্বার থেকেই তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তা বন্ধ করে দেয়া হয়। পরে তিনি এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করেন।

বর্তমানে বিশ্বে মাথাপিছু ঋণ ৮৬০০০ ডলার!

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ