শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

পাবনায় কুকুরকে বাঁচাতে গিয়ে এক দম্পতির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাঙ্গুড়া-পাবনা সড়কে চাটমোহরের শিমুলতলা নামক স্থানে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এক দম্পতির নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গুড়া পৌরসদর এসআর পাড়ার মনিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী আফরোজা খানম(২৭)।

মনিরুল ইসলাম ফরিদপুর উপজেলা স্থানীয় সরকার বিভাগের হিসাব রক্ষক এবং আফরোজা এনজিও আশা চাটমোহর শাখার কর্মকর্তা ছিলেন।

আফরোজা খানমের বদলি কারণে টেবুনিয়ায় তার নতুন কর্মস্থলে বাসা ঠিক করে ওই দম্পতি মটর সাইকেলে ভাঙ্গুড়ায় ফিরছিলেন। পথে একটি কুকুর মটর সাইকেলের সামনে পড়লে চালক ওকে বাচাঁনোর চেষ্টা করেন।

এসময় মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কড়ই গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়। তবে কুকুরটি অক্ষত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মনিরুল ইসলামের বড় ভাই সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক রবিউল করিম দুর্ঘটনায় তার ভাই ও ভাইয়ের স্ত্রীর নিহত হবার কথা নিশ্চিত করেছেন।

চাটমোহর থানার ওসি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন বলেন,  সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল পরিদর্শন তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‘আহলে হকের পথে দাওয়াতে তাবলিগের মেহনত করতে হবে’

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ