শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

নারায়ণগঞ্জ-৫ হাতপাখার আবুল কালাম মুন্সির গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনে হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সি বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে হাতপাখার দাওয়াত দিয়ে যাচ্ছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর’১৮ নাসিক ১৬ ও ১৭ নং ওয়ার্ডের ডি.আই.টি, শেখ রাসেল পার্ক, জিমখানা, ১ ও ২নং বাবুরাইল, বউবাজার, বেপাড়িপাড়া, দেওভোগ আখড়া-পাক্কারোড, এল.এন.রোড়, ভূঁইয়াপাড়া, নয়াপাড়া, পাইকপাড়া, জল্লারপাড়, নিতাইগঞ্জ, মন্ডলপাড়া এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এবং তাকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করতে মূল্যবান ভোট কামনা করেন।

ভোটারদের কাছে কালাম মুন্সি বলেছেন, ঈমানের হেফাজত, দেশের স্বার্থ ও মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য হাতপাখার কোন বিকল্প নাই। সুশাসন, ন্যায়বিচার, মাদকমুক্ত, নিরক্ষরমুক্ত ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করছে।

নতুন প্রজন্মের আগ্রহ দেখে আমরা বলতে পারি হাতপাখার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, , যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি, শেখ হাসান আলী, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি, গিয়াসুদ্দিন মোঃ খালিদ, শহর শাখার সভাপতি, হাফেজ রবিউল ইসলামসহ দায়ীত্বশীলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বরিশালে হাতপাখা কর্মীর মাথা থেতলে দিলো দুর্বৃত্তরা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ