শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

‘হয়রানি না করতে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হয়রানি না করতে পুলিশ প্রশাসনের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীতে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মিরপুরে আজ সকালে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয়ে ইসি সচিব বলেন, ৩০০ আসনে নির্বাচন হচ্ছে। যেসব নেতিবাচক ঘটনা ঘটছে, তা তুলনামূলক কম। তারপরও পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

ইসি সচিব বলেন, ইসিতে দেয়া বিএনপির অভিযোগ ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই কমিটি তদন্ত করে ইসিতে প্রতিবেদন পাঠাবে। কমিশন থেকেও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সিনিয়র কোনো নেতাকে যেন হয়রানি না করা হয়।

যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের অনেকের নামে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তারা এখন প্রকাকশ্যে আসায় গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সকাল ১০টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির অনেক সিনিয়র নেতার গাড়িবহরেও হামলা চালানো হয়।

কার আদেশে বেআইনি কাজ করছো আমাকে জানাও: পুলিশকে ড. কামাল

আরআর