শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

পাবনায় ট্রেনের ছাদ থেকে গার্ডারের ধাক্কায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ঈশ্বরদী উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের ওপরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত ছয়জন ট্রেনযাত্রী ব্রিজ গার্ডারের ধাক্কায় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রমের সময় এর ছাদে থাকা যাত্রীদের অসাবধানতায় গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে যায়। এ সময় আহত হয়েছেন আরো একজন।

আজ শুক্রবার ভোরে ঈশ্বরদীর পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ।

সে দুর্ঘটনায় গার্ডারে ধাক্কায় প্রথমে ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। পরে ব্রিজের অপর প্রান্তে আরো দুই যাত্রী নিহত হয়েছেন।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাকিম (১৭) বগুড়ার শৈলগাড়ি গ্রামের হফিজার রহমানের ছেলে ও শিবগঞ্জের জালাদুদ্দিনের ছেলে রবিউল (২০)। অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। পাকশি ও ভেড়ামাড়া সংযোগ হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে ভেরামারা আরও দুজনের মৃত্যু হয়।

গ্রেপ্তারি ক্ষমতা নিয়েই মাঠে নামছে সেনাবাহিনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ