মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

কার আদেশে বেআইনি কাজ করছো আমাকে জানাও: পুলিশকে ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ওপর হামলায় পুলিশ নির্বিকার ভূমিকা পালন করায় তাদেরকে হুশিয়ার করেছেন তিনি। বলেছেন, কেউই চিরস্থায়ী নয়। তোমরাও মাত্র ৫০-৫৫ বছর চাকরি করবে।

শুক্রবার বিকালে পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন ড. কামাল।

শুক্রবার সকাল ১০টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বের হওয়ার পর গাড়িতে ওঠামাত্র অতর্কিত হামলা চালায় একদল যুবক।

তারা ইটপাটকেল ছোড়ে ও লাঠিসোঁটা নিযে হামলা করে। ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের কিলঘুষি ও লাথি মারতে থাকে। এতে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন আহত হন।

পুলিশের উদ্দেশে ড. কামাল বলেন, আগেও বলেছি এখনো বলেছি কেউ বেআইনি আদেশ মানবে না। সংবিধান ভঙ্গ করার কাজ কর না। কার আদেশে এমন কাজ করছ- তা আমাকে জানাও।

হামলার জন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দায়ী করে ঐক্যফ্রন্ট।

জানা গেছে, অতর্কিত সে হামলায় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০-১২ জন রক্তাক্ত জখম হয়েছেন।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামালের ওপর হামলা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ