শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

হাটহাজারীতে শানে সাহাবা সম্মেলন শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ধর্মীয় ও সামাজিক আকিদা ভিত্তিক দ্বীনি সংগঠন, ফতেয়াবাদ আঞ্জুমানে শানে সাহাবার উদ্যোগে ২ দিন ব্যাপী শানে সাহাবা সম্মেলন শুরু হচ্ছে আজ।

ঐতিহ্যবাহী ফতেয়াবাদ হাই স্কুল ময়দানে শুরু হওয়া সম্মেলন চলব কাল শুক্রবার পর্যন্ত।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও সহকারী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ও জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদরাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস, আল্লামা মুফতি মাহমুদ হাসান।

এতে বয়ান পেশ করবেন, মুনাযারে আহলে সুন্নাত মাওলানা আজিজুল হক আল মাদানী,  মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মাওলানা মুফতি ওলি উল্লাহ, ড. আ ফ ম খালেদ হোসাইন, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা ড. নুরুল আবছার আজহারী, মাওলানা মুস্তফা নূরী, মাওলানা মুফতি কুতুব উদ্দীন নানুপুরী, মাওলানা জাহেদ উল্লাহ, মাওলানা বেলাল উদ্দীন নানুপুরী প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী। পরিচালক, নাছেরুল ইসলাম ফতেপুর মাদ্রাসা, চট্টগ্রাম।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষকে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ