শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

শুক্রবার জাপার ইশতেহার ঘোষণা করবেন হাওলাদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা করা হবে শুক্রবার সকাল ১০টায়।

এ দলটির ইশতেহার ঘোষণা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান কে জাতীয় পার্টির নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে।

বিশ সদস্য বিশিষ্ট মনিটরিং সেলের সদস্য সচিব করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সাহিদুর রহমান টেপাকে।

কমিটির সদস্য হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মো. শফিকুল ইসলাম সেন্টু। অন্যান্য সদস্যরা হচ্ছেন আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, মো. আরিফুর রহমান খান প্রমুখ।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক