শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের কালকিনি উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সান্টুকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।

আজ সকালে তাকে কালকিনির নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

কালকিনি উপজেলা বিএনপি নেতাদের দাবী, কালকিনি উপজেলা নুরে আলম সান্টু নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আনিসুর রহমান খোকনের পক্ষে নির্বাচনী কাজ করে যাচ্ছিলেন। নির্বাচনী কাজে যেন অংশগ্রহন করতে না পারে তাই তাকে আটক করেছে।

এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ দাবি জানান, সান্টু সহিংস কাজে সংশ্লিষ্ট থাকতে পারে। এমন সন্দেহের কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকের বিষয়টি কালকিনি থানার ওসি মোফাজ্জল হোসেন স্বীকার করেছেন।