শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

বিএনপি নেতাকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ভাটারায় বিএনপি নেতা কফিল উদ্দিন আহমেদকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

মৃত কফিল উদ্দিন ঢাকা মহানগর ৪০ নম্বর ওয়ার্ড (ভাটারা) বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। বাসায় তল্লাশি করে কফিল উদ্দিনকে না পেয়ে তার ছেলেকে পুলিশ ব্যাপক নির্যাতন করে বাবার খবর জানতে চায়। নির্যাতন সহ্য করতে না পেরে ছাদে থাকা বাবাকে দেখিয়ে দেওয়া হয়। পরে তিন তলার ছাদে উঠে পুলিশ কফিল উদ্দিনকে সেখান থেকে ফেলে দেয়।

স্বজনদের থেকে জানা যায়, দ্রুত হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে পুলিশ সেখানেও বাধা দেয়। পরে পুলিশ চলে গেলে কফিল উদ্দিনকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার গভীর রাতে দুটি মাইক্রোবাসে করে সাদা পোশাকধারী একদল পুলিশ সদস্য কফিল উদ্দিনের ভাটারার সোলমাইদ এলাকার বাসায় যায়। এর পরেই এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, পুলিশের একটি দল ডিউটি করার সময় চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ওই ব্যক্তি বাসার তিন তলা থেকে বেলকুনি দিয়ে নিচে নামতে গিয়ে পড়ে মারা যান। ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

ঢাকা ১ আসনের বিএনপির প্রার্থী আশফাক গ্রেপ্তার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ