শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

হাটহাজারীতে চলছে উলামা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগ জামাদের সঙ্কট ও টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলার বিচারসহ করণীয় নির্ধারণে হাটহাজারীতে চলছে সারাদেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে উলামা সম্মেলন।

সোমবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সকাল ১১ টায় শুরু হয়েছে এ সম্মেলন।

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে সম্মেলনে সারাদেশের শীর্ষ আলেমসহ তাবলিগি মুরব্বিগণ উপস্থিত রয়েছেন।

উপস্থিত আছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মজলিসে আমেলা (নির্বাহী কমিটি), মজলিসে খাস, সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও সারাদেশ থেকে প্রতিনিধিত্বশীল আলেমগণ সম্মেলনে শরিক হয়েছেন। তারা সবাই চলমান পরিস্থিতি নিয়ে কারগুজারি পেশ করবেন বৈঠকে।

সম্মেলন থেকে সঙ্কট সমাধানে আসতে পারে ঐক্যের ডাক।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ইজতেমার মাঠে কাজ করা তাবলিগের সাথী ও মাদরাসা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায় সাদপন্থীরা। এতে ১ জন নিহতসহ আহত হয় সহস্রাধিক। বহু সাথী ও মাদরাসা শিক্ষার্থী হাত পা ভেঙে চিকিৎসাধীন আছেন।

মাওলানা সাদ কান্ধলভীর প্রতি কয়েকটি নিবেদন!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ