শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শ্রাবণ (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর গাছা থানার ওসি মুহা. ইসমাইল হোসেন বলেন, রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শ্রাবণের সঙ্গে তপু, নাহিদ ও জাহিদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রাবণকে বেধড়ক মারধর করা হলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শ্রাবণ মারা যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে সরু মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ