শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চৌগাছার এক নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের চৌগাছায় পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহিনুর রহমান শাহিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সে পৌর এলাকার পাঁচনামনা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে আসছিল শাহিন। এ সময় চৌগাছা প্রেসক্লাবের সামনে পৌঁছালে একটি ভ্যানের সাথে লেগে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে শাহিন। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আওরঙ্গজেব জানান, সড়কে পড়ে গেলে তার মাথা ও বুকে আঘাত লাগে। এ কারণে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।কিন্তু উত্তেজিত জনতার চাপে মৃত ব্যক্তিকে ইসিজি করে মারা যাওয়ার বিষয়টি তাদেরকে পুনরায় নিশ্চিত করা হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেলসহ দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী হাসপাতালে ছুটে যান।

চিকিৎসায় অবহেলা করা হয়েছে এমন অভিযোগে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময় দলের শীর্ষ নেতারা বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ