শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের সিংড়ার তাজপুর ইউনিয়নের রাখালগ্রাছি গ্রামে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় প্রায় ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় কার্যালয়ের ভেতরে অবস্থান নেয়া আওয়ামী লীগের কর্মীরা বেরিয়ে এলে তাদের সাথে সংঘর্ষে বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ রবিবার বিকেল ৫ টায় তাজপুর ইউনিয়নের প্রত্যন্ত রাখালগাছি গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে হামলার এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী। তারা মৌখিকভাবে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন।

তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দীন বলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমরা মতবিনিময় করছিলাম রাখালগাছিতে। দলীয় কার্যালয়ে বৈঠক চলার সময় হঠাৎ লাঠিসোটা নিয়ে হামলা করে বিএনপির ১০-১৫ জন কর্মী।

এসময় কার্যালয়ের দরজার দিকে বসা আওয়ামী লীগের দুই কর্মী আহত হন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য এ হামলা চালানো হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নেয়ামুল আলম জানান, হামলার ঘটনাটি শুনেছেন দুই দলের কর্মীদের মুখেই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

হাটহাজারীতে কাল বসছেন সারাদেশের প্রতিনিধিত্বশীল আলেমগণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ