শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

ইজতেমার মাঠ পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম

১ ডিসেম্বর ইজতেমা মাঠে তাবলিগের সাথী ও উলামায়ে কেরামের ওপর হামলার পর আজ ইজতেমা মাঠ পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তার সঙ্গে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ প্রশাসনের কর্মকর্তাগণ থাকবেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ‍খান কামাল ইজতেমা মাঠ পরিদর্শন করবেন।

এ সময় তিনি মাঠ ঘুরে ঘুরে সাদপন্থীদের নৃশংস হামলার চিত্র দেখার পাশাপাশি বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি কাজ পরিদর্শন করবেন।

স্বাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাঠ পরিদর্শনে উপস্থিত থাকবেন, তাবলিগের আলেম উপদেষ্টা মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমূদুল হাসান, জামিয়া রাহমানিয়ার প্রিন্সপাল মাওলানা মাহফুজুল হক, তাবলীগের শুরা প্রধান মাওলানা জোবায়ের আহমদ ও আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

এছাড়াও তাবলিগের কয়েকজন মুরব্বি, আলেমসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ইজতেমা মাঠের মসজিদ ও মাদরসার দায়িত্ব তাবলিগ ও উলামাদের হাতে ছেড়ে দেয়া হয়েছে। জুমার নামাজসহ নিয়মিত আলমও ফিরছে সেখানে।

গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠ প্রস্তুতের জন্য মাঠে অবস্থান করা তাবলীগের সাথী ও উলামায়ে কেরামসহ মাদরাসা শিক্ষার্থীদের ওপর সাদপন্থীরা নৃশংস হামলার চালায়। সকাল ১১ টায় ইজতেমা মাঠের গেট ভেঙে প্রবেশ করে তারা লাঠি, রড ও দা নিয়ে হামলে পড়ে মাঠে ইবাদতরত মুসল্লি ও মাদরাসা শিক্ষার্থীদের উপর।

এতে মৃত্যুবরণ করে তাবলীগের পুরনো সাথী ইসমাইল মন্ডল। সহস্রাধিক মাদরাসা শিক্ষার্থী গুরুতর আহত হন। সেদিনের আহতদের অবস্থার বিবরণ দিয়ে টঙ্গী হাসপাতালের ডাক্তার বলেন, এত রক্তাক্ত জখমি রোগী আগে কখনো টঙ্গীতে আসেনি।

হামলার দিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আলেম ও তাবলীগের মুরব্বিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি সিদ্ধান্ত নেন ইজতেমা মাঠ প্রশাসনের হাতে থাকবে এবং নির্বাচনের আগে কোনো অনুষ্ঠান হবে না।

মাওলানা সাদ কান্ধলভীর আমির দাবি ও বিতর্কিত বক্তব্যের পর তাবলিগ জামাতে ফাটল সৃষ্টি হয়। এসব সংশোধনের চেষ্টা করেন ভারতের দারুল উলুম দেওবন্দসহ বাংলাদেশের উলামায়ে কেরাম।

কিন্তু এসব ভুল থেকে এখন পর্যন্ত পরিস্কারভাবে ফিরে না এসে নিজের অবস্থানে অটুট আছেন।

এ দিকে উলামায়ে কেরাম ও তাবলীগের বাংলাদেশের মুরব্বিগণ ঘোষণা দিয়েছেন, মাওলানা সাদ তার ভুল থেকে ফিরে আসলে সবাই তাকে মানà¦