রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম: গত শনিবার (১ ডিসেম্বর) টঙ্গীর তুরাগ নদির তীরে বিশ্ব ইজতেমার ময়দানে আগত তাবলীগ জামাতের আলেম-উলামা, ছাত্র, শিক্ষক ও সাধারণ সাথীদের উপর সাদপন্থীদের বর্বর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর মুগদা থানা ইমাম-উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন। মুগদা থানা ইমাম,উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তফাজ্জল হুসাইন, জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসা প্রিন্সিপাল মুফতি জুবায়ের আহমাদ, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মুগদা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি ইহসানুল হক জিলানীসহ মুগদা থানার শীর্ষস্থানীয় আলেমগণ।

জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি জুবায়ের আহমাদ বলেন, প্রতি বছরের মত এবারো বিশ্ব ইজতিমা ময়দানের প্রস্তুতিমূলক কাজ করছিলেন হাজার হাজার তাবলীগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকগণ।

কর্মরত অবস্থায় সাদপন্থী ওয়াসিফ,নাসিমদের অনুসারীরা অস্ত্রশস্ত্র ও লাঠি নিয়ে গেট ভেঙ্গে অতর্কিত তাদের ওপর হামলা চালায়।

তিনি আরো বলেন, ইতিহাসের বর্বর হামলার নীলনকশাকারী মূলহোতা ফরীদ উদ্দীন মাসঊদ, ওয়াসিফ, নাসিম ও আশরাফ আলী প্রমুখের তীব্র নিন্দা জানান। দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের আওতায় আনার দাবী জানান৷ সমাবেশ শেষে মাওলানা তফাজ্জল হুসাইন নিহত আহত ব্যক্তিদের জন্য দুয়া করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ