শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

মনোনয়ন না পাওয়ায় বিএনপির কর্যালয়ের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা।

আজ সন্ধ্যায় দলের চূড়ান্ত প্রার্থী তালিকায় কুষ্টিয়া-৩ আসন থেকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নাম ঘোষণার পর পরই বিক্ষোভ শুরু করেন তারা।

জানা যায়, বিএনপির সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের জন্য মনোনয়নপত্র তুলেছিলেন। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক।

তবে এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের কোন মন্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ