শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুর উপজেলায় বেপরোয়া দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ১৫ জন।শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন শিবপুর উপজেলার গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন(৬০), লোকাল বাসের চালক উত্তর নাগরিয়াকান্দি গ্রামের তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫০) ও শিবপুরের কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৫)।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী নিরাপদ পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত ১৭ জন।

আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও দুইজনকে মৃত বলে জানান। ওসি আরও জানান, দুটি বাসের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক দুটি বাসকে জব্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ