শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ইজতেমার মাঠে হামলার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১ ডিসেম্বর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও সাধারণ তাবলীগ সাথিদের উপর সাদপন্থীদের বর্বর হামলার প্রতিবাদে আজ জুমা পর টঙ্গিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আলেম ওলামাসহ হাজার হাজার সাধারণ জনতা অংশগ্রহণ করেন। জুমার নামাজের পরপরই টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে বিশাল মিছিল এসে টঙ্গি কলেজ গেটে জড়ো হয়। এসময় বক্তারা গত ১ ডিসেম্বরের নৃসংশতার তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশের সভাপতি মুফতী মাসুদুল করীম প্রশাসনকে আগামী তিনদিনের আল্টিমেটাম দিয়ে বলেন, যদি আগামী তিনদিনের মধ্যে ইজতেমার মাঠকে সাধারণ তাবলীগ সাথিদের জন্য অবমুক্ত করে দেওয়া না হয় তাহলে টঙ্গীর জনতা পুরো টঙ্গীকে অচল করে দিবে!

এসময় তিনি আজকের সমাবেশ ও চলমান ইস্যু নিয়ে মসজিদে আলোচনা না করতে বলায় প্রশাসনের কঠোর সমালোচনা করেন!  টঙ্গীতে এখন পর্যন্ত যেসব মসজিদে এতায়াতিরা কার্যক্রম চালাচ্ছে, তাদের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান! সমাবেশ থেকে ওয়াসিফ, নাসিফদের ফাঁসি চেয়ে তৌহিদি জনতার পক্ষ থেকে দাবী তোলা হয়।

উপস্থিত জনতা এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে তাদের দাবী দাওয়ার জানান দেন।সমাবেশে অন্যন্যদের মাধ্যে বক্তব্য রাখেন, মুফতি আবু বকর, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মুসাদ্দিকুর রহমান, মাওলানা কারামত আলী সহ প্রমুখ আলেম ও খতীবগণ।

আগামীতে বিশ্ব ইজতেমা বানচালের চেষ্টা রুখতে সজাগ থাকতে আপামর জনতার প্রতি আহবান জানিয়ে মাওলানা ইউনুস শাহেদীর দোয়ার মাধ্যমে শেষ হয় আজকের এই বিক্ষোভ সমাবেশ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ