রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

রাজশাহীতে এমপির শর্টগানের গুলিতে আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর পুঠিয়ায় এমপি কাজী আবদুল ওয়াদুদ দারার শর্টগানের গুলির আঘাতে একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলিভর্তি থাকা শর্টগানটির লাইসেন্স নবায়ন করতে উপজেলা পরিষদে নিয়ে গিলে পরীক্ষা করতে গিয়ে টিগারে চাপ দিলে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। এতে গুলির আঘাতে উপস্থিত একজন আহত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তি হলেন, উপজেলার শিবপুরহাট বিহারীপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে আশিক ইকবাল (৩৫)। সেখানে তিনিও তার লাইসেন্সকৃত বন্দুক নবায়ন করতে উপজেলা পরিষদে এসেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বিষয়টি অসাবধানতাবশত ঘটেছে। তবে বড় ধরনের কিছু ঘটেনি। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ