রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

কুমিল্লার মামলায় খালেদার জামিন আপিলেও বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১৩ ডিসেম্বরের মধ্যে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

এর আগে ১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম সামছুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এই আদেশের বিরুদ্ধে আপিল করেন আসামিপক্ষ। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।

পরে তা স্থগিত চেয়ে সুপ্রিমকোর্টের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করে। পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন চেম্বার আদালত।

আপিল বিভাগও আজ জামিন বহাল রাখলেন। ফলে কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রনি, তমিজসহ খালেদার বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ