শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে অর্ধশত আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প নগরীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে একজন এএসপিসহ আহত হয়েছেন অন্তত অর্ধশত।

আজ সকালে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান পোশাক কারখানার শ্রমিকরা। এসময় তারা ভাঙচুর চালায় বেশ কয়েকটি কারখানায়।

তিনদিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে ফকির নিটওয়্যারে শ্রমিক অসন্তোষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিকপক্ষ, বিসিক, বিকেএমইএ ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন শ্রমিক নেতারা। মালিকপক্ষ দ্রুতই মজুরি সমন্বয় করার আশ্বাস দিলেও শ্রমিকরা তা না মেনে বিক্ষোভ শুরু করে।

ঘণ্টাখানেকের মধ্যে বিক্ষোভ পুরো বিসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা ২০ থেকে ২৫টি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার ও ৮ পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত সাধারণ শ্রমিক আহত হন।

সংঘর্ষের ঘটনায় বিসিক সংলগ্ন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনার পর বিসিক শিল্প নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ