শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

১৬০ কেজি গাঁজাসহ মহাখালীতে গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকা বনানী থানা এলাকা থেকে ১৬০ কেজি গাঁজাসহ শাহ আলম, রোকন মিয়া , রুবেল নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী কাঁচাবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবির (উত্তর বিভাগ) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ট্রাক যোগে গাঁজা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বনানী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ