শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

শাওমি মোবাইল বিস্ফোরণে ফেনীতে কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ ফেনীতে শাওমি মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে স্বপ্নীল মজুমদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ রোববার বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নিহতের নানা আবদুর রাজ্জাক। নিহত মজুমদার স্বপ্নীল ঢাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

তার নানা আরো জানায়, বাবা সুমন মজুমদারকে নিতে স্বপ্নীল ফেনী শহর তলীর চাড়ীপুর এলাকার আমিন মিয়ার বাড়িতে আসে। শনিবার বিকেলে নানার বাড়িতে শাওমি কোম্পানির একটি মোবাইল হ্যান্ডসেট চার্জ দিয়ে ঘুমাতে যায়।

এ সময় ঘরের লাইট বন্ধ করতে অন্য একটি সুইচ চাপ দিলে বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ধরে স্বপ্নীল মজুমদারের শরীরের ৯০ ভাগ দগ্ধ হয়ে যায়।

এ দিকে ফেনী ফায়ার স্টেশনের ইনচার্জ কবির আহম্মদ জানান, আগুন লাগার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল হ্যান্ড সেট শাওমি ক্ষত-বিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল বিস্ফোরণেই স্বপ্নীল দগ্ধ হয় স্বপ্নীল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ