শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গী ইজতেমা মাঠে ওলামা-ছাত্র ও সাধারণ মুসল্লিদের ওপর নৃসংশ হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গতকাল ১ ডিসেম্বর সাদপন্থীদের হামলার প্রতিবাদে নোয়াখালী সর্বস্তরের ওলামা-ত্বলাবা ও তাবলীগি সাথিগণের উদ্দোগে আজ বাদ জোহর (২ ডিসেম্বর) নোয়াখালী বড় মসজিদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা দেলোয়ার কাসেমী সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভে আলোচকগণ বলেন, এতায়াতী নামে পরিচিত সাদপন্থীরা টঙ্গীর ইজতেমা ময়দানে নিরীহ, নিরস্ত্র, অপ্রস্তুত, তাবলিগের সাথী, মাদরাসার ছাত্র ও আলেমদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে ইতিহাসে তা কলংকিত অধ্যায় হিসেবে লিখিত থাকবে।

তারা আরো বলেন, একরামুল মুসলিমীনের যে শিক্ষা তাবলিগ দিয়েছে তা ভুলে ওরা মারামারি কাটাকাটির শিক্ষা কোথায় পেল?

বক্তারা বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার মূলহোতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গংদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় যেকোন পরিস্থিতির দায়ভার সরকারকে বহন করতে হবে।

সমাবেশ শেষে উলামায়ে কেরাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ইজতেমায় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি দাবি, ৬ দফা ঘোষণা

আরআর