শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ঢাকায় বাস-সিএনজির সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ধামরাইয়ে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বালিয়া এলাকার চৌহাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমিন হোসেন ও সিফাত হোসেন। তাদের দুইজনের গ্রামের বাড়ি ধামারাইয়ের বালিয়া গ্রামে। নিহত সিফাত হোসেনের বোনের স্বামী আমিন হোসেন।

ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, একটি আঞ্চলিক সড়কে সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের পর ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুইজন মারা যান। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ