শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

নাটরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সহদফতর সম্পাদক এবং ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে একটি আমগাছে তার লাশ পাওয়া যায়।

সিংড়া এলাকাবাসী বলেন, আবুল কালাম আজাদ বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইটালী বাজার থেকে প্রতিবেশীর সঙ্গে বাড়ি ফেরেন। বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪টার দিকে বাড়ির বাইরে যান তিনি। এরপর সকালে ইটালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব কোণে জয়বাংলা ক্লাবসংলগ্ন একটি আমগাছে রশিতে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে পুলিশের কাছ থেকে কোন স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

আবুল কালাম আজাদ (৫০) ইটালী পূর্বপাড়ার আবুল কাশেমের ছেলে এবং খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রতিবেশী সবুজ প্রামাণিক বলেন, প্রতিদিনের মতো আমরা একসঙ্গে বাজার থেকে আসি। তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের ঘরে ফিরি। সকালে তার মৃত্যুর খবর পাই।

নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংড়া উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী অ্যাডভোকেট মানষী ভট্টাচার্য বলেন, নিহত আবুল কালাম আজাদ আওয়ামী লীগের একজন দক্ষ কর্মী ছিলেন। এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

সিংড়া থানার ওসি নেয়ামুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল মীর আসাদুজ্জামান, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ