শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

বরিশাল-৪ মিনার প্রতীকে লড়বেন মুফতি সাইফুল্লাহ হাবিবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল-০৪ (হিজলা মেহেন্দীগঞ্জ) আসনে প্রথম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন মাটি ও মানুষের নেতা মুফতি সাইফুল্লাহ হাবিবী। আসনটি থেকে নির্বাচনের জন্য এরই মধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

মুফতি সাইফুল্লাহ হাবিবী একজন খ্যাতিমান আলেম, ওয়ায়েজ ও মুহাদ্দিস। লালবাগ মাদরাসার শিক্ষক ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় এ নেতা মুফতি ফজলুল হক আমিনী রহ. এর হাত ধরে রাজনীতির মাঠে এসেছেন। প্রথমবারের মতো নির্বাচন করবেন হিজলা মেহেন্দীগঞ্জে।

মুফতি সাইফুল্লাহ হাবিবী মেহেন্দীগঞ্জের সন্তান। সেখানকার মাটি ও মানুষের সঙ্গেই তার ওঠাবসা। মনে প্রাণে চান এলাকার দরিদ্র ও দু:খীজনসহ সব মানুষের কল্যাণ। আর সেটি যেহেতু নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই সহজ তাই ভোটের মাঠে আসা।

নির্বাচন উপলক্ষ্যে এলাকায় দীর্ঘদিন ধরেই তিনি গণসংযোগ করে আসছেন। তার কর্মীরা মিনার প্রতীক নিয়ে কাজ করছে মাঠে ময়দানে।

মুফতি সাইফুল্লাহ হাবিবী বীর মুক্তিযোদ্ধা ক্বারী হাবিবুল্লাহ বেলালী’র ছেলে। বরিশাল জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি।

তার নির্বাচনি এলাকার জনগণকে উদ্দেশ্য করে মুফতি সাইফুল্লাহ বলেন, এই মেহেন্দিগঞ্জ আমার জন্মস্থান। এখানে আমার বেড়ে উঠা। এখানকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। সুতরাং আল্লাহপাক যদি আমাকে বরিশাল-৪ আসনের জন্য মনোনীত করেন, তাহলে দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদকমুক্ত একটি ইসলামবান্ধব নগরী গড়ে তুলতে সচেষ্ট হব।

তিনি বলেন, আমি যে দল থেকে মনোনীত হয়েছি সেটির প্রতিষ্ঠাতা আমার উস্তাদ ইসলামী রাজনীতির প্রবাদতুল্য মনীষী মুফতি ফজলুল হক আমিনী রহ.। সুতরাং আমি তার আদর্শকে স্বরণ করব এবং শরিয়াহভিত্তিক নগড়ি গড়ে তুলতে পারব বলে আমি আশাবাদী।

যেভাবে তিনি মানুষের ধর্মীয় চাহিদা পূরণ করে আসছেন তেমনি এলাকার মানুষের সেবা করার সুযোগ দানে তাকে মিনার প্রতীকে নির্বাচিত করার আহ্বানও জানান হিজলা মেহেন্দীগঞ্জবাসীর প্রতি।

মাশরাফির বিরুদ্ধে লড়বেন মুফতি শহিদুল ইসলাম

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ