শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আওয়ামী লীগের পর বিএনপির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকাল ৫টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইইউ ইলেকশন এক্সপার্ট মিশন প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে ইইউ প্রতিনিধিদলে রয়েছেন-ডেবিট নোয়েল ওয়ার্ড, এটনি মারিয়া গুনারি এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

এছাড়া বিএনপি প্রতিনিধিদলে রয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

ইইউ প্রতিনিধি দল এর আগে ধানমণ্ডিতে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে।

নির্বাচন পর্যবেক্ষকের মতো বড় মিশন পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতির জন্য কমপক্ষে ছয় মাসের মতো সময় প্রয়োজন হয় বলে জানায় তারা। তাই ইইউর সদস্য দেশগুলো এই নির্বাচনে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ