শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

যুক্তরাজ্যের প্রথম মসজিদ শাহজাহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম 

ব্রিটেনের সর্বপ্রথম মসজিদ ১৮৮৯ খ্রিস্টাব্দে লিভারপুল শহরে প্রতিষ্ঠা করা হয়। খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম হওয়া আবদুল্লাহ কুইলিয়াম নামের এক ব্রিটিশ ব্যক্তি ওই মসজিদটি নির্মাণ করেন বলে ইতিহাস থেকে জানা যায়। মসজিদটির নাম শাহজাহান মসজিদ।

এটি লন্ডন থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। কুইলিয়াম একজন বিখ্যাত শিক্ষাবিদ ও আইনজীবী ছিলেন। খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করা কুইলিয়াম ৩১ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।

পরে নাম বদলে রাখেন আবদুল্লাহ। তিনি ছয় শতাধিক ব্রিটেনবাসীকে ইসলাম গ্রহণে সহযোগিতা করেছেন। তার এমন কীর্তির জন্য উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান দ্বিতীয় আবদুল হামিদ তাকে ব্রিটেনের ‘শায়খুল ইসলাম’ আখ্যা দিয়েছিলেন।

তবে কুইলিয়াম মৌলিকভাবে মসজিদটির প্রতিষ্ঠাতা হলেও তাকে আরও অনেকে সহযোগিতা করেছেন। তাদের মধ্যে অন্যতম হাঙ্গেরির বংশোদ্ভুত প্রাচ্যবিদ্যা শিক্ষার্থী গোতেলেইব উইলহেল্ম লেইটনার।

তিনি লন্ডনের কিংস কলেজে মধ্যপ্রাচ্য এবং ভারতের ভাষা ও সংস্কৃতি বিষয়ে পড়াশোনর জন্য ব্রিটেনে আসেন। পরবর্তীতে তিনি কলেজে আরবি ও ইসলামি আইনের অধ্যাপক নিযুক্ত হন।

ব্রিটিশ স্থপতি উইলিয়াম আইজ্যাক মসজিদটির নকশা করেন। ইসলামি স্থাপত্যশৈলীর ব্যাপারে আইজ্যাক খুবই দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। অন্যদিকে ভারতের ভূপালের শাসনকর্তা বেগম সুলতান শাহজাহান মসজিদটির নির্মাণকাজে অর্থায়ন করেন। ফলে তার নামেই মসজিদটির নামকরণ করা হয় ‘শাহজাহান মসজিদ’।

সূত্র: দ্যা মুসলিম ইনফরমেশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ