রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার ইসলামি মহা সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক:  চট্টগ্রামস্থ চন্দনাইশের আলিম ওলামা, কওমি ছাত্র জনতার দাওয়াতি ও সামাজিক সংগঠন 'চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা'র উদ্যোগে ৭ম ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল (২৯ শে নভেম্বর) গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এ ইসলামি মহ সম্মেলন। এতে চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিসঅ

আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সিনিয়র সদস্য, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী উপস্থিত থাকবেন।

উপস্থিত থাকবেন জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুবাল্লিগে ইসলাম মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী, চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস লেখক ও গবেষক মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ।

শাহমীরপুর তাজবিদুল কুরআন মাদরামার পরিচালক মাওলানা কারি মুহাম্মদ নুরুল্লাহ, তরুণ আলোচক মাওলানা ইসমাঈল বোখারী প্রমুখ।

চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা'র ৭ম ইসলামি মহা সম্মেলনের সফল করার লক্ষ্যে স্থানীয় আলিম ওলামা, তৌহিদি জনতাকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান করেছেন চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা'র সভাপতি মাওলানা সৈয়দুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির চৌধূরী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ