শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার ইসলামি মহা সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম চন্দনাইশের আলেম উলামা ও কওমি ছাত্র জনতার সংগঠন 'চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা'র ব্যবস্থাপনায় সপ্তম ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল (২৯ শে নভেম্বর ২০১৮) বৃহস্পতিবার গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে দাওয়াতি ও সামাজিক এ সংগঠনের উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনে চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস, আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সিনিয়র সদস্য ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী, জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব উপস্থিতির সম্মতি দিয়েছেন।

এছাড়াও থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুবাল্লিগে ইসলাম মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী, চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ, শাহমীরপুর তাজবিদুল কুরআন মাদরামার পরিচালক মাওলানা কারী মুহাম্মদ নুরুল্লাহ, তরুণ আলোচক মাওলানা ইসমাঈল বোখারী প্রমুখ।

চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার সপ্তম ইসলামি মহা সম্মেলনের সফল করার লক্ষ্যে স্থানীয় আলিম ওলামা, তৌহিদি জনতাকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান করেছেন চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা'র সভাপতি মাওলানা ছৈয়দুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির চৌধূরী।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ