রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর সদর উপজেলায় ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার দোগাছিয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৌমেন দাসে বলেন।

নিহত সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

পরিদর্শক সৌমেন বলেন, সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

সেখানে অবস্থান নিয়ে থাকা সেলিমের সহযোগীরা গুলি শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে সেলিম পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি লাগে। সেলিমকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ