রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ভয়াবহ আগুনে ৩০৯ ঘর পুড়ে ছাই পঞ্চগড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৩৬ পরিবারের ৩০৯টি ঘর ভয়াবহ আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি স্থানীয়রা। কোন রান্নাঘর থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান করছেন তারা।

ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে ধান, চাল, মরিচসহ নগদ টাকা। হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই পরিবারগুলোর অধিকাংশই শ্রমিক এবং কৃষক। সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছে। পুড়ে যাওয়া পরিবারদের অভিযোগ, সময়মত ফায়ার সার্ভিস পৌঁছালে এত ক্ষয়ক্ষতি হত না।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সুলতানা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুড়ে যাওয়া ৩৬টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল এবং নগদ অর্থ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। আরো সাহয্য সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ