রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সিলেটে অনুষ্ঠিত হলো ওয়াজাহাতি জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উলামায়ে কেরাম ও তাবরিগি সাথীদের উদ্যোগে ওয়াজাহাতি জোড় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

শনিবার  সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত জোড়ে সভাপতিত্ব করেন আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। মাওলানা মুফতি আক্তার আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মোমিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, শায়খ আলীম উদ্দিন দুর্লভপুরী, আঙ্গুরা মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী।

দরগাহ মাদরাসা মুহতামিম মাওলানা আবুল কালাম জাকারিয়া, ঢাকা থেকে আগত মাওলানা আব্দুল বাহার, মুফতি আব্দুল মালেক, মুফতি আমানুল হক। এছাড়াও সিলেটের আলিম-উলামাগণ ও তাবলীগের সাথীগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা ইলিয়াস রহ. মাওলানা ইউসুফ রহ. ও মাওলানা এনামুল হাসান রহ. এর উসুল ও কর্মপন্থা থেকে সরে গিয়ে নিজস্ব চিন্তাদারায় একটি কর্মপদ্ধতি ও মেহনাতের তরীকা চালু করেছেন মাওলানা মুহাম্মদ সাদ। যা কুরআন, সুন্নাহ ও সিরাতে সাহাবার আদর্শের খেলাফ।

তাই মাওলানা মুহাম্মদ সাদকে অনুসরণ করা সম্পূর্ণভাবে বর্জনীয় ও নিষিদ্ধ করতে হবে। বক্তারা আরো বলেন, স্বঘোষিত আমীর মাওলানা মুহাম্মদ সাদ এর অনুসারীদের কোনরূপ সিদ্ধান্ত ও ফায়সালা বা নির্দেশ সিলেট জেলায় বাস্তবায়ন করতে দেয়া হবে না।

আগামী ৭ ডিসেম্বর টঙ্গীতে ৫ দিনের জোড় সফল করার আহবান জানান। বক্তারা আরো জানান, কাকরাইলের উলামা মুরব্বীগণের সিদ্ধান্ত সরকারের সাথে পরামর্শক্রমে আগামী ২০১৯ সালে টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য নির্ধারিত তারিখ প্রথম পর্ব ১৮, ১৯ ও ২০ জানুয়ারী এবং দ্বিতীয় পর্ব ২৫, ২৬ ও ২৭ জানুয়ারী সফল করার আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ