রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

রক্তাক্ত কাশ্মির: সংঘর্ষ অব্যাহত, ইন্টারনেট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় স্বাধীনতাকামী ও সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছে। পার্সটুডে

শ্রীনগরভিত্তিক সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া ছয় সন্ত্রাসী ও এক সেনা সদস্য নিহত হওয়াসহ ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়ার কথা নিশ্চিত করেছেন।

আজ (রোববার) ভোরে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার কাপরান এলাকায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সোপিয়ানে মোবাইল ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে।

সোপিয়ানের বাটাগান্দ এলাকায় অজ্ঞাত গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সমন্বিত যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়।

এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে বাটাগান্দ এলাকায় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে যৌথবাহিনীর অভিযানে বাধাপ্রদান ও বিক্ষোভ প্রদর্শন করলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। মারমুখী জনতাকে সামাল দিতে যৌথবাহিনী এসময় কাঁদানে গ্যাসের শেল ও পেলেটগান ব্যবহার করে।

গত শুক্রবার অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় গেরিলা নিহত হয়েছিল। এ নিয়ে গত ৭২ ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ স্বাধীনতাকামী নিহত হল

কাশ্মীর ইস্যুতে ওআইসিকে শক্ত ভূমিকা রাখার আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ