শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও নেতা আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেফতার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। ভোরে চট্টগ্রামের চকবাজারের চট্টেশ্বরী থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে মিলনকে গ্রেপ্তার করা হয়। এর পরপরই তাকে আদালতে হাজির করতে চাঁদপুরে নেয়া হয়। মিলনের বিরুদ্ধে চাঁদপুর আদালতে ২৮টি মামলা বিচারাধীন রয়েছে।

গত মঙ্গলবার একটি মামলায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে হাজির হওয়ার কথা ছিলো তার। তবে, হাজির না হওয়ায় এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আরও ৯টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এবারের নির্বাচনে চাঁদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন আ ন ম এহছানুল হক মিলন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ