রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ঠাকুরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এক মাদরাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বাড়ির পাশের একটি হলুদ ক্ষেত থেকে নুর ইসলাম (২০) নামে ওই ছাত্রের  মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নুর ইসলাম ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে খোশবাজার কামিল মাদ্রাসা থেকে আলীম পরীক্ষার্থী।

ছাত্রের অভিভাবকরা জানায়, গেল রাত ১২টার দিকে বাহির থেকে ফোন আসলে নুর ইসলাম ঘর থেকে বেরিয়ে যায়। এর পর আর ফেরেনি। রাতেই বাড়ির পাশের একটি হলুদ ক্ষেতে নুর ইসলামের চিৎকার শুনতে পায় এলাকার মানুষ। সেখানে গিয়ে ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলেই মারা যায় সে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো এখনো উদঘাটন করতে পারেনি। পরিবারও পুলিশকে কিছু জানাতে পারেনি। তবে শিগগিরিই তদন্ত করে হত্যার রহস উদঘাটন করা হবে বলে জানান ঠাকুরগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ