শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

অনুমোদন মেলেনি, বন্ধ হয়ে গেল তাফসিরুল কুরআন মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনুমতি না পাওয়ায় আয়োজন সম্পন্ন করেও টাঙ্গাইলে হচ্ছে না ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল।

ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার উদ্যোগে ৩দিন ব্যাপি ১৮তম এ মাহফিলের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে জেলা রিটানিং কর্মকর্তার অনুমোদন পাওয়া যায়নি। যার ফলে আয়োজন সম্পন্ন করেও হচ্ছে না মাহফিল।

জানা যায়, এ বছর আগেই মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মাহফিলের তারিখ নির্ধারিত ছিল। বেশ লম্বা সময় আগে থেকেই এই মাহফিল আয়োজনের কার্যক্রম চলে আসছিল। ইতোমধ্যে মাহফিল বাবদ আয়োজকদের বেশ মোটা অঙ্কের টাকা ব্যয় হয়ে গেছে বলেও আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ কারণে এলাকাবাসী ও মাহফিল আয়োজকগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

আয়োজকরা জানান, দীর্ঘ ১৭ বছর যাবত শান্তিপূর্ণভাবে এই মাহফিলটি হয়ে আসছে। প্রতিদিন প্রায় ১৫-২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ নেন। হঠাৎ মাহফিলটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে ক্ষোভ ও অসন্তুষ্টি লক্ষ্য করা যাচ্ছে।

ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ফরিদ হোসাইন মাহফিল বন্ধের নিন্দা জানিয়ে বলেন, জেলা রিটানিং কর্মকর্তা তাদের মাহফিলের অনুমতি দেয়নি। পূর্বনির্ধারিত মাহফিলের অনুমতি না পাওয়ায় তারা মর্মাহত ও হতাশ।

তিনি বলেন, ইসির নির্দেশনা অনুযায়ীই তাদের অনুমতি পাওয়ার সুযোগ ছিল। মাহফিলে নির্বাচনের কোনো প্রচারও হয় না। এরপরও কেন অনুমতি দেয়া হলো না তা প্রশাসনই ভালো বলতে পারবে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগে কোনো প্রকার মাহফিলের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পূর্বনির্ধারিত মাহফিলের অনুমতির ব্যাপারে জানতে চাইলে এ বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তা তা বিবেচনা করবেন বলে জানান তিনি।

‘নির্বাচনের ইস্যুতে মাহফিল বন্ধ বা নিয়ন্ত্রণের চেষ্টা গভীর ষড়যন্ত্র’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ