শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

৬ কেজি প্লাস্টিক খেয়ে মরে ভেসে উঠল বিশালদেহী তিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩১ ফুট লম্বা দেহ তার নিথর। ভেসে উঠলো সমুদ্র উপকূলে। প্রথমে কেউ আন্দাজ-ই করতে পারল না, মৃত্যুর কারণ। পরে জানা গেল, মানুষের ফেলা আবর্জনা খেয়ে মৃত্যু হয়েছে তার!

গত সোমবার রাতে ইন্দোনেশিয়ার কাপোতা দ্বীপের ন্যাশনাল পার্কের উপকূলে মরে ভেসে উঠে এই তিমি মাছ। সিদ্ধান্ত হয়, এ মাছের ময়নাতদন্ত হবে। এরপর তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসে ৬ কেজি প্লাস্টিক!

বিবিসির খবর বলছে, তিমির পেট কেটে ১১৫টি প্লাস্টিকের ব্যাগ, ২৫টি প্লাস্টিক বোতল, বেশ কিছু নাইলনের দড়ি, প্রচুর প্লাস্টিকের কাপ পাওয়া গেছে।

সূত্রের খবর বলছে, দেখতে বিশাল হলেও স্বভাবে অত্যন্ত নিরীহ প্রাণী তিমি। বিরক্ত না হলে বা আক্রমণের মুখে না পড়লে সে সচরাচর মানুষের কোনো ক্ষতি করে না। মাছসহ বিভিন্ন জলজ প্রাণীই তিমি মাছের প্রধান খাদ্য। কিন্তু, সমুদ্রে অস্বাভাবিক দূষণে বিপন্ন এই নিরীহ প্রাণীটি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গোটা বিশ্বজুড়েই তিমি মাছের সংখ্যা উদ্বেগজনক হারে কমছে। সমুদ্র উপকূলে মাঝেমাঝেই ভেসে আসছে তিমির মৃতদেহ! কিন্তু ইন্দোনেশিয়ার এই মৃত তিমি মাছের পেট থেকে যা পাওয়া গেছে, তাতে হতবাক না হওয়া ছাড়া উপায় নেই।

খাবারে মাছি পড়লে করণীয় কী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ