রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বন্দুকযুদ্ধে মোবারক হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের সদস্য।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ভালুকা উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবারকের বাড়ি উপজেলার নয়নপুর গ্রামে।

তার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে বলে জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

ঘটনাস্থল  থেকে অস্ত্র, গুলি ও ২৫০ গ্রাম হেরোইনসহ মোবারক নামে এক ডাকাতকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন, তাঁর কাছে আরো অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য রয়েছে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আবার অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। তখন ডাকাতদলের সদস্যরা মোবারককে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে কনস্টেবল শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক আহত হন।

ওসি আরো দাবি করেন, গোলাগুলির সময় মোবারক দৌড়ে পালানোর সময় দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ