শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইসি-আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছে; পর্যালোচনায় বিএনপির গ্রেফতার তালিকাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনকালীন নিরাপত্তা ও ভোটের সময় সব ধরনের নাশকতা প্রতিরোধ নিশ্চিত করে সুষ্ঠু জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে আজ আলোচনায় বসেছে নির্বাচন কমিশন (ইসি) ও আইন শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার, ইসি সচিবালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বৈঠক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটের দিন এবং তার পূর্বাপর পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ১২ দফা নির্দেশনা দেয়া হবে।

এছাড়াও নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, দলটির এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৫২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকাও ইসিতে পৌঁছে দিয়েছে বিএনপি।

অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনী গুজব বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, ভোটের সময় জঙ্গি হামলাসহ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ নিরাপত্তার বিষয়ও আলোচ্যসূচিতে থাকবে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ