রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আলেমদের সঙ্গে মতবিনিময় করলেন মাওলানা রুহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাটহাজারীর ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৫ আসনের ইসলামী ঐক্যজোট মনোনিত প্রার্থী মাওলানা মঈনুদ্দীন রুহী।

দারুল উলূম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা হামেদ রহ. এর ছেলে মাওলানা সাইফুল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় হাটহাজারীর সর্বস্তরের ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ওলামায়ে কেরামের উদ্দেশ্যে মাওলানা মঈনুদ্দীন রুহী বলেন, আমার কোনো রাজনৈতিক উচ্চবিলাস নেই। আমি একমাত্র কোরান সুন্নাহর কথা বলার জন্য সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি দেশ ও ইসলামের পক্ষে কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন, আমি হাটহাজারীর সন্তান, আমি চাই হাটহাজারীর মানুষের খেদমত করতে। মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এবং উন্নত, সমৃদ্ধ, শান্তির এলাকা গড়তে।

সভায় বক্তাগণ বলেন, হাটহাজারী হলো বাংলাদেশে ইসলামের রাজধানী, ইলমের মরকাজ। সবাই আশা করে এই হাটহাজারী থেকে একজন আলেম নির্বাচন করুক। মাওলানা মঈনুদ্দিন রুহী নির্বাচনে আশায় আমাদের মনের আশা পূরণ হয়েছে।

আলেমগণ বলেন, ভোট হলো একটি আমানত, এই আমানতকে যথাযথ প্রয়োগ করতে হবে। আমরা অতীতে হাটহাজারীতে সুযোগ পাইনি, এখন সুযোগ এসেছে আমাদের আমানত যথাযথ প্রয়োগ করার।

সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার, মেখল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আলী, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু আহমদ শাহ, মাওলানা জমিরউদ্দীন, মাওলানা হাফেজ মুহাম্মদ ওমর, মাওলানা হাবিবুল্লাহ নদভী, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মাওলানা হাজী মোজাম্মেল হক, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা কাজী শফি উল্লাহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ