রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সন্ত্রাস ও মাদকমুক্ত হাটহাজারী গড়াই আমার লক্ষ্য: মাওলানা রুহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে ইসলামী ঐক্যজোট মনোনিত পার্থী মাওলানা মঈনুদ্দীন রুহী বলেছেন, সন্ত্রাস ও মাদকমুক্ত হাটহাজারী গড়াই আমার লক্ষ্য। তার জন্য আমি আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাব।

গতকাল মঙ্গলবার হাটহাজারী মেখল ও রুহুল্লাহপুর এলাকায় স্থানীয় জনসাধারণ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাওলানা রুহী বলেন, আমি হাটহাজারীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। হাটহাজারীকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। হাটহাজারীর মানুষকে ভালোবেসে হাটহাজারীর উন্নয়ন করতে চাই।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত হাটহাজারী এবং উন্নত, সমৃদ্ধ, শান্তির নান্দনিক এলাকা ও বাংলাদেশের একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখতে চাই। এজন্য আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মিনার প্রতীক নিয়ে নির্বাচন করার আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সভায় বক্তারা মাওলানা মঈনুদ্দীন রুহীর পক্ষে প্রচারণা চালিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সহযোগিতা করার আশ্বাস দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মাওলানা হাজী মোজাম্মেল হক, জনাব হাজী হাসান, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা আলমগীর, মাওলানা আবুল কাসেম, মাওলানা মাহবুবুর রশিদ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা নাছির উদ্দীন, প্রফেসর জমির উদ্দীন, জনাব ফিরোজ, আব্দুল হন্নান জসিম, মুহাম্মদ দিদার, মুহাম্মদ গুফরান ও মুহাম্মদ তৈয়ব প্রমুখ।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ