রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

জঙ্গি সন্দেহে কিশোর আটক; এলাকাবাসীর দাবি প্রতিবন্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটা থেকে বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। বাড়িটির মালিকের নাম সরাফত হোসেন বলে জানা যায়।

র‌্যাব জানায়, অভিযানে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৬। তার নাম আখতারুজ্জামান সাগর (২০)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার আখতার হোসেন বাড়ির মালিক শরাফত হোসেনের ছেলে। প্রমাণ হিসেবে র‌্যাব কয়েকটি জিহাদি বই ও একটি ডামি বন্দুক পাওয়ার কথা বলছে।

র‌্যাব জানায়, আখতার হোসেন স্থানীয় কালুহাটী দাখিল মাদরাসার ছাত্র। এবারের দাখিল পরীক্ষার্থী।

ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মাসুদ আলম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই বাড়িটি ভোর থেকে ঘিরে রাখেন। এরপর অভিযান চালানো হয়।

তাবে স্থানীয়রা বলছেন, ওই যুবক একজন মানসিক ভারসাম্যহীন। এর আগে তাকে পাবনার মানসিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই দিন ভোর সাড়ে চারটার দিকে কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি চারপাশ ঘিরে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

মহাজোটের কাছে ৩৮ আসন চায় যুক্তফ্রন্ট

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ