রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইলেকট্রনিক ট্রেন চালু হচ্ছে নারায়ণগঞ্জে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলেকট্রনিক ট্রেন নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে। প্রতিদিন এ ট্রেনে গড়ে যাতায়াত করতে পারবে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রকল্প পিপিপি পদ্ধতিতে যৌথভাবে বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকার বাস্তবায়ন করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার টু সরকার ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে লাইট র‌্যাপিড ট্রানজিট (এলআরটি) স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতিদিন গড়ে এক লাখ ২০ হাজার যাত্রী এ ট্রেনে যাতায়াত করতে পারবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে-এ ট্রেন চলবে দুই রুটে। একটি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে চাষাড়া হয়ে সাইনবোর্ড পর্যন্ত। অন্যটি চট্টগ্রাম রোড থেকে পঞ্চবটি পর্যন্ত। তবে এ জন্য কত টাকা ব্যয় হবে তা তিনি জানাতে পারেননি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ