রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নানা রোগে ক্ষতির মুখে চা বাগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবুজ গালিচামোড়া চা বাগানের নয়নাভিরাম রূপ দু’চোখ ভরে দেখতে ইচ্ছে হয়। কিন্তু যখন চা গাছের দুঃসময় ধেয়ে আসে। তখন সবুজময় চা গাছ সৌন্দর্য্য হারিয়ে হয়ে পড়ে ধূসর-ম্লান।রোগাক্রান্ত এসব গাছগুলো তখন প্রাণে বেঁচে উঠতে চায় বারবার। নতুন করে ‘দুটি পাতা একটি কুঁড়ি’ ছড়াতে চায় চা প্রেমীদের জন্য।

সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার চা বাগানে দেখা গেছে, একটি চারা গাছে দু’টি রোগের প্রাদুর্ভাব। মৃত্যুর প্রহর গুনছে রুগ্ন সেইসব চা গাছ।

অভিজ্ঞ টি-প্লান্টার এবং বারোমাসিয়া চা বাগানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হক ইবাদুল বলেন, এ চাগাছ দু’টো রোগাক্রান্ত। রোগ দু’টি হলো: টি-টারমাইড (Tea-Termite)(বাংলায় বলে চায়ের উঁইপোকা)। অর্থাৎ চা গাছে উঁইপোকা আক্রমণ ঘটেছে।

ফাঙ্গাস ডিজিজেস (fungus disease) অর্থাৎ ছত্রাকজনিত রোগ। ইংরেজিতে এ ছত্রাকজনিত রোগকে বলা হয় Poria root disease এবং এর বৈজ্ঞানিক নাম Poria hypola teritia। এ ‘পুরিয়া’ ছত্রাকের কারণে শিকড় থেকে এ রোগের সৃষ্টি হয়ে আস্তে আস্তে উপরে উঠে আসে।

এ রোগের দমনপ্রক্রিয়া হলো- মাটিতে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তবে সবচেয়ে উত্তম পন্থা হলো- ছত্রাকে আক্রান্ত চা গাছগুলো মাটি থেকে তুলে ফেলা।

টি-টারমাইড রোগ সম্পর্কে অভিজ্ঞ টি-প্লান্টার বলেন, এ রোগ থেকে বাগানের চা গাছগুলো বাঁচানোর অন্যতমপন্থা হলো মাটি খুঁড়ে উইপোকার রানীকে খুঁজে বের করে মেরে ফেলা। উইপোকার রানী মাটি ৩/৪ ফুট গর্তের নিচে থাকে। এ রানীই লাখ লাখ বাচ্চা তৈরি করতে সক্ষম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ